প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের সঙ্গে কোনো বাগবিতণ্ডা হয়নি বলে জানিয়েছেন এসসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টা ৫৪ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।
সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে, আমাদের শ্রদ্ধেয় চৌধুরী সায়মা ফেরদৌস ম্যামের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়েছে বলে সংবাদ ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বাস্তবতা হলো, আমার এলাকায় কিছু অসাধু ব্যক্তি সায়মা ম্যামের শ্রদ্ধেয় বাবা, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেবের নামের অপব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে, ম্যামকে অবহিত করলে ম্যাম তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন। এমনকি ম্যাম আমাকে জানান, যারা তার বাবার নামের অপব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করছে, তাদের যেন ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছু মিডিয়া ও ভুঁইফোড় পেজ এই ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
উপরন্তু, সায়মা ম্যামের জুলাই মাসে তাৎপর্যপূর্ণ অবদান থাকার কারণে জুলাইবিরোধী কিছু মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্ব এই অপপ্রচারে আরও বেশি লিপ্ত হয়েছে। তারা এই ঘটনাকে মিথ্যা ও বিকৃতভাবে উপস্থাপন করে শ্রদ্ধেয় ম্যামের সম্মানহানির চেষ্টা করছে।
এসব মিডিয়া ও ভুঁইফোড় সাংবাদিকদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই।
সারা দেশ ক্রান্তিকালে ম্যামকে যেই সম্মান দিয়েছে এবং দিচ্ছে, সেটির বিপরীতে, প্রেক্ষাপট বিবর্জিত সংবাদ উপস্থাপন করে জনগণের কাছে সায়মা ম্যামের সম্মানহানি করার যেকোনো প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও পরিহারযোগ্য।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
১ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
১ দিন আগে
নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
২ দিন আগে
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে
২ দিন আগে