জেলা প্রশাসক বলছেন, তার অবর্তমানে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) গাড়িগুলোর রিকুইজিশনের অনুমোদন দিয়েছেন তার সঙ্গে আলোচনা না করেই। এ কারণে এনডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দু
তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের দোসর নানা কৌশলে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা, জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ ও সরকার যতক্ষণ না পর্যন্ত গঠিত হবে ততদিন পর্যন্ত
এখানে এসে দেখে মনে হচ্ছে যেন, কোনো ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনো কলহ, হট্টগোল নেই। বিএনপির দেশের পাশাপাশি দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে থাকে।
নুরুল ইসলাম বলেন, রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনের বেলায় পানাহার যেন না হয়, সেজন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। তাছাড়া সিনেমা হল, বার বন্ধ করাসহ যাবতীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বিকেল ৪টার পর আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান শুরু হয়। এতে দলটির নেতৃত্ব ঘোষণা করা হবে। এনসিপির শীর্ষ সূত্রে জানা গেছে, দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব পদে থাকছেন আখতার হোসেন।
আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। এর মধ্য দিয়েই কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না।
বাংলাদেশের কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে সামনের বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, ২০২৪ সালের এটাই নতুন বন্দোবস্ত। আমাদের রক্তের দাম এটাই। আমাদের রক্তের দায়ভার এটাই। এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিয়ে নতুন রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার ব
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছেন বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
জুলাই অভ্যুত্থানের নায়কেরা মঞ্চে। নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিনসহ অন্যরা মঞ্চে উপস্থিত হন।
গণঅভ্যুত্থানের পথ ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই ঘোষণা করা হবে তরুণদের নতুন এই রাজনৈতিক দলের দায়িত্বে থাকছেন কারা, কী হবে এর আদর্শ, কর্মপন্থা।
সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্যসচিব সালাহউদ্দিন আম্মার। পদত্যাগের ঘোষণা দেওয়া দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী। শুক্রবার দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘ
দলের আত্মপ্রকাশের জন্য জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মূল মঞ্চ। মঞ্চের পেছনে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময় আর শহিদ আবু সাঈদের বুকে গুলি বরণ করে নেওয়ার ঠিক আগে হাত প্রসারিত করে রাখার মুহূর্তটি।
আত্মপ্রকাশ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। আর এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। দলের আত্মপ্রকাশ ঘিরে লাখো মানুষের জমায়েত হবে বলে মনে করছেন দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দলীয় সূত্রে জানা গেছে, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।