রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।
কামাল মজুমদার বলেন, আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছি। আর কোনো দলীয় পদে নাই। আজকে থেকে অব্যাহতি নিয়েছি বলতে পারেন। আর রাজনীতি করব না। ৭৬ বছর বয়সে আর রাজনীতি করা সম্ভব না। আমরা চাই, নতুন যুব নেতৃত্ব আসুক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
‘বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি না, কোনো উপায় বের করা যায় কি না— বিষয়টি আপনাদের চিন্তা করার অনুরোধ করছি,’— বলেন তারেক রহমান।
অধ্যাপক ইউনূসকে নিজের বন্ধু অভিহিত করেই নোবেলজয়ী অমর্ত্য সেন বলছেন, তিনি নানা ধরনের উদ্যোগই গ্রহণ করছেন। তবে যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, সে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
রবিবার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলেম-উলামা ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন।
আগামী ডিসেম্বর মধ্যে জাতীয় নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি সর্তক করে বলেন, ‘নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে।’
আইন উপদেষ্টার ভাষ্য, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়েই এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হবে না।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিনী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি। দলটি নতুন এক বিবৃতিতে জানায়, আগের বিবৃতিটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২ মার্চ) ভোররাতে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
তিনি বলেন, ‘এমতাবস্থায় সরকারের থাকা ৩ ছাত্র উপদেষ্টাদের মধ্যে ১ জন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে, নতুন দলকে স্বাগত জানায়।
বাংলাদেশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের খবর বিশ্বমিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। দলটির আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন এপি, ব্লুমবার্গ, আল-জাজিরা ও রয়টার্স।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণার পর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদ পাওয়া নাহিদা সারওয়ার নিভাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তাঁর পরিবারের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা টেনে একটা পক্ষ তাকে ঘায়েলের চেষ্টাও করছে।
এ মাসে দিনে হোটেল ও রেস্তোরাঁ বন্ধসহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।