গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকার রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে আজ সোমবার এক বিবৃতিতে এ কথা বলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো।
তিনি বলেন, বাংলাদেশে থেকে ইউকে যে টাকাগুলো পাচার হয়েছে… আপনারা জানেন, ইউকে একটা বড় অংশ পাচার হয়েছে… অনেকের নামও এসেছে এই ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।
জোনায়েদ সাকি বলেন, এই মুহূর্তে সারা দেশে ত্রাণ তৎপরতাকে আরও জোরদার করা এবং একটা সমন্বয়ের মাধ্যমে সকলের কাছে যাতে সহায়তা পৌঁছে তার ব্যবস্থা করা জরুরি। পরবর্তীতে সরকার, রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে যাতে করে বন্যার ক্ষয়ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।
তিনি বলেন, ‘এ এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে। বিশেষ করে কৃষিতে। অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাক-সবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে হ
কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন,দিল্লি কখনোই একটা স্বাধীন বাংলাদেশ হতে দিতে চাইবে না। শুধু দিল্লি নয় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও চাইবে না। এটা ভাববেন না যে তারা আপনাদেরকে বুকে জড়িয়ে নেবে।
দেশের প্রত্যেকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ আগস্ট) বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। গ্রেপ্তারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধ
আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘‘একটা জিনিস আমি খুব… এখনো আমি ধোঁয়াশা যে অবস্থাটা সেটা আমার পরিস্কার হয়নি। আমরা আশা করেছিলাম যে, প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোডম্যাপ দেবেন…. সেই রোডম্যাপ আমরা কিন্তু ফর ট্রানজিসেন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু উনার বক্তব্যের মধ্যে পাইনি।”
পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকার আদালতে হাজির
শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে কিছু এলাকায় চলাচলরত গাড়ি চালক ও ব্যবহারকারীদের বিকেল তিনটা থেকে ৫টা পর্যন্ত এসব রুট পরিহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ধান কাটার মৌসুমের মতো দেশে এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল করিম খান।
ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়, তবে তারা অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
বন্যার পূর্বাভাসের ব্যাপারে ভারতের কাছ থেকে তিন ধরনের তথ্য চেয়েছিল বাংলাদেশ। প্রথমত, অভিন্ন নদীগুলোর উজানে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই পানি কত গতিতে নিচের দিকে নেমে আসছে। দ্বিতীয়ত, আগামী তিন দিনে বৃষ্টির পরিমাণ ও পানি বৃদ্ধির গতি কেমন হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশের উজানে ভারতীয় অংশের নদীগুলোয় যে ৬০টি
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারতো। ছাত্ররা তা মোকাবিলা করেছে।’ সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নরসিংদীর মাধবদীতে টেক্সটাইল কারখানার শ্রমিক জামান মিয়া (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় আরও ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।