Ad

রাজনীতি

নানকের বাসায় তল্লাশি

২২ আগস্ট ২০২৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও সেনাবাহিনী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের আটতলা ভবনের দোতলা ও তিনতলায় বুধবার সন্ধ্যায় ৭টার দিকে এ অভিযান চালানো হয়।

নানকের বাসায় তল্লাশি

সিলেটে হাসিনা-রেহানাসহ ৮৭ জনের নামে মামলা

২২ আগস্ট ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ৮৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটে হাসিনা-রেহানাসহ ৮৭ জনের নামে মামলা

পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

২১ আগস্ট ২০২৪

শফিকুল আলম বলেন, ‘আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস।’

পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

২১ আগস্ট ২০২৪

করোনাভাইরাসের সংক্রমণের মুখে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার শর্ত ছিল—তিনি তার বাসাতেই অবস্থান করবেন এবং ঢাকাতেই চিকিৎসা করাবেন। শর্ত মেনে এর পর থেকেই তিনি তার ভাড়া করা বাসভবন ফিরোজায় সময় পার করছেন।

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আ. লীগের যে নেতারা গ্রেপ্তার হয়েছেন

২১ আগস্ট ২০২৪

তবে ৫ আগস্টের পর দেশেই আত্মগোপানে থাকা হাসিনার একজন উপদেষ্টা, শীর্ষ সাবেক দুজন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ রিমান্ডে আছেন, কোনো কোনো নেতাকে পাঠানো হয়েছে কারাগারে।

আ. লীগের যে নেতারা গ্রেপ্তার হয়েছেন

নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল

২১ আগস্ট ২০২৪

বুধবার (২১ আগষ্ট) সন্ধ্যায় ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এবি পার্টি নিবন্ধন পাওয়ায় ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাড়িয়েছে ৪৫ টি।

নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল

বিএনপির ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

২১ আগস্ট ২০২৪

এ সময় মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত হয়েছেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপিই সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে দাবি করেন।

বিএনপির ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে হবে: রিজভী

২১ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, যত দূর সম্ভব পদক্ষেপ নিন। কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে।

প্রশাসন থেকে হাসিনার ভূত সরাতে হবে: রিজভী

বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

২১ আগস্ট ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।

বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

গণমাধ্যম নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু

২১ আগস্ট ২০২৪

সম্প্রতি গণমাধ্যম নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে সদ্য পদাবনতি পাওয়া দলটির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

গণমাধ্যম নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু

শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি বিচারপতি খায়রুল হক

২১ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের র‌্যাব হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে এক বেসরকারি কোম্পানির অফিস সহায়ককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি বিচারপতি খায়রুল হক

সাত রেঞ্জের ডিআইজি ও ৫ পুলিশ কমিশনারকে সরানো হল

২১ আগস্ট ২০২৪

ক্ষমতার পালাবদলের মধ্যে পুলিশের প্রায় সকল পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় এবার সরানো হল সাত রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশের ৫ কমিশনারকে।

সাত রেঞ্জের ডিআইজি ও ৫ পুলিশ কমিশনারকে সরানো হল

সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

২১ আগস্ট ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি হাসপাতালে সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন। আজ বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্দোলনে নিহত ৪৯ নেতাকর্মীর তালিকা দিলো ছাত্রদল

২১ আগস্ট ২০২৪

চাকরিতে কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলন ঘিরে নিহত ৪৯ নেতা-কর্মীর তালিকা প্রকাশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল। বুধবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই তালিকা প্রকাশ করেন।

আন্দোলনে নিহত ৪৯ নেতাকর্মীর তালিকা দিলো ছাত্রদল

সংবিধান বাতিল ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি করতে হবে: ফরহাদ মজহার

২১ আগস্ট ২০২৪

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন,বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে জনগণের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে। বর্তমানে শেখ হাসিনা সরকারের সংবিধান চালু আছে, তা বাদ দিতে হবে।

সংবিধান বাতিল ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি করতে হবে: ফরহাদ মজহার

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৩ কর্মকর্তাকে

২১ আগস্ট ২০২৪

পুলিশের উচ্চপর্যায়ের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৩ কর্মকর্তাকে

১০ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার

২১ আগস্ট ২০২৪

পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

১০ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার