আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'কে দাওয়াত করে আনা হয়নি। তিনি নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন। তাকে নিয়ে এত মাতামাতি কেন? কোনো ভিসা নীতি, নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ।
নাছির উদ্দিন নাছির জানান, জামিনে বের হলে হাবিব উন নবী খান সোহেলকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘সৌদি আরবের উচিত হজ যাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো। যেন তারা পবিত্র হজ পালন করতে পারেন।’
জাহাঙ্গীর কবির নানক আজ সোমবার সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন।
জনগণের সমস্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপি ও আমাদের জোট কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের ওপর চাপিয়েছে।
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে আদালত একইসঙ্গে জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করেছেন। সোমবার (১৩ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুল মোমেন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি ১১ হাজার প্রবাসী কারাবন্দি রয়েছে। সবচেয়ে বেশি কারাবন্দি আছেন সৌদি আরবে। সেখানে প্রায় ৬ হাজারের মতো প্রবাসী কারাগারে রয়েছে। সৌদির পরে সবচেয়ে বেশি বন্দি রয়েছে কাতার ও কুয়ালালামপুরে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দিবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে। এখানে সম্প্রসারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ১৩১ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৭৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন রয়েছেন। রোববার এ ধাপের শেষ সময় পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে
রোববার বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে যোগদানের পূর্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে’ মন্তব্য বিষয়ে তিনি এ কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন।
দীপু মনি বলেন, কিশোর গ্যাং বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারে কিশোরদের ব্যবহার করা হয়। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, তার মধ্যে অনেক সময় প্রেমঘটিত ব্যাপার থাকে। মাদক সেবন, রাজনৈতিক প্রভাবের বিষয়টিও থাকে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের অপরচুনিটি কষ্ট দেখতে হবে। ফেজ-২ না হওয়ার এ জায়গায় বিকল্প কোনো জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র করলে অধিক লাভজনক এবং বিদ্যুৎ উৎপাদন করলেও সম্ভাব্য গ্রাহক কারা হবে, তা বিবেচনার সময় এসেছে। সোলার বিদ্যুৎ কেন্দ্র করার কিছু প্রস্তাব এসেছে। এলএনজি টার্মিনাল কারার বিষয়ে আলোচনা অনেক এগিয়েছ
আইনমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক; সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারবো; কোনটা গ্রহণ করতে পারবো না; সেসব ক্ষেত্রে নিয়ে আলোচনা হচ্ছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির ফলোআপ করতে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন।’
বাংলাদেশে বিনিয়োগ করে বিশাল অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাজার ধরার সম্ভাবনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলো রয়েছে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে থাকায় বাংলাদেশ বড় কেন্দ্রীয় বাজার হতে পারে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রেখেছে। রোববার (১২ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।