Ad

রাজনীতি

সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি রাশেদা

০৩ মে ২০২৪

প্রধান অতিথির বক্তব্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।

সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি রাশেদা

প্রধানমন্ত্রী স্বজন বলতে স্ত্রী-সন্তানকে বুঝিয়েছেন : কাদের

০৩ মে ২০২৪

উপজেলা নির্বাচনে স্বজনদের সরে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বজন বলতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে স্ত্রী-সন্তানকে বুঝিয়েছেন। যা গতকাল বৃহস্পতিবার সকালে এবং রাতের সভায় প্রধানমন্ত্রী পরষ্কিার করেছেন।

প্রধানমন্ত্রী স্বজন বলতে স্ত্রী-সন্তানকে বুঝিয়েছেন : কাদের

উপজেলায় স্বজন প্রার্থী হলেও আমার সমর্থন নেই : কাদের

০৩ মে ২০২৪

ওবায়দুল কাদের বলেন, দলের নির্দেশনা উপেক্ষা করে প্রার্থী হওয়া ব্যক্তিরা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সড়ে যাবে না সেটাও বলা যায় না। প্রধানমন্ত্রীর যে গাইডলাইন সেটা আমি মুখে বলবো একটা আর কাজে করবো আরেকটা এটাই আমি বিশ্বাসী নই। কোনো প্রকার স্বজনপ্রীতি আমি কোনো অবস্থাতেই প্রশ্রয় দিবো না।

উপজেলায় স্বজন প্রার্থী হলেও আমার সমর্থন নেই : কাদের

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

০৩ মে ২০২৪

সরকারি হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিকিৎসা নেওয়ার এ ঘটনা দেখে উপস্থিত অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

সার্বভৌমত্বের চাবি বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না : রিজভী

০৩ মে ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন “কিছু রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়।” প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন?

সার্বভৌমত্বের চাবি বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না : রিজভী

কারামুক্ত হেফাজত নেতা মামুনুল হক

০৩ মে ২০২৪

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন।

কারামুক্ত হেফাজত নেতা মামুনুল হক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

০২ মে ২০২৪

বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বাসার উদ্দেশে রওনা হন। পরে তিনি রাত ৮টা ৫৪ মিনিটে বাসায় পৌঁছান বলে জানান তার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী

০২ মে ২০২৪

শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা এবং গাজা ও ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে বাংলাদেশকে সহযোগিতা দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী

উন্মুক্ত কারাগার তৈরির কাজ শিগগিরই শুরু হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

০২ মে ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের (সিআরপি) আদলে উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ১৬০ একর জমি বন্দোবস্ত পাওয়া গেছে। উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শিগিরই শুরু করা হবে।’

উন্মুক্ত কারাগার তৈরির কাজ শিগগিরই শুরু হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাল ছাঁটাই ও পলিশ বন্ধে আইন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

০২ মে ২০২৪

খাদ্যমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত চাল ছাঁটাইয় ও পলিশের কারণে ১৬ থেকে ২০ লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়ে যায়। এই আইন হলে সেখান থেকেও আমরা রক্ষা পাবো। আর এতে করে উৎপাদন খরচ কমে ভোক্তারা কম দামে চাল ক্রয় করতে পারবে।’

চাল ছাঁটাই ও পলিশ বন্ধে আইন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

সংসদ অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত

০২ মে ২০২৪

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এবারের অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আওয়ামী লীগের এম এ মান্নান, আসাদুজ্জামান নূর ও শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং সংরক্ষিত আসনের ফজিলাতুন নেসা।

সংসদ অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত

ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি গেলেন মির্জা ফখরুল

০২ মে ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী ইউনুস আলী।

ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি গেলেন মির্জা ফখরুল

আমাকে উৎখাত করলে কে আসবে ক্ষমতায়

০২ মে ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন ছুড়ে বলেন, আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে। কারা আসবে, কে আসবে ক্ষমতায়। কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়। সেটা কিন্তু স্পষ্ট নয়। আর সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সাড়া পাচ্ছে না।

আমাকে উৎখাত করলে কে আসবে ক্ষমতায়

দ্বাদশ নির্বাচন ৭৫'র পর দেশে সকল নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে : কাদের

০২ মে ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কোনও মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না বা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও না।

দ্বাদশ নির্বাচন ৭৫'র পর দেশে সকল নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে : কাদের

বিএনপি নেতারা নয়, আ'লীগের নেতা ও তাদের স্বজনরাই দেশ ছাড়ছে : রিজভী

০২ মে ২০২৪

শত নিপীড়নেও বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে জানিয়ে দলের জ্যেষ্ঠ এই নেতা বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

বিএনপি নেতারা নয়, আ'লীগের নেতা ও তাদের স্বজনরাই দেশ ছাড়ছে : রিজভী

রোহিঙ্গা প্রত্যাবাসনে চেষ্টা চালাবে থাইল্যান্ড : প্রধানমন্ত্রী

০২ মে ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে যারা আমাদের এখানে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। মিয়ানমারের ওপর থাইল্যান্ডের একটা প্রভাব আছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী (সেরেথা থাভাইসিন) বলেছেন, তিনি এটা আরও গভীরভাবে দে

রোহিঙ্গা প্রত্যাবাসনে চেষ্টা চালাবে থাইল্যান্ড : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

০২ মে ২০২৪

থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু