কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এবার টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে রোগী বহনকারী একটি স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে স্পিডবোটটি নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়ায় পৌঁছলে সীমান্তের ওপার থেকে এই গুলি ছোড়ার ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘আজও (মঙ্গলবার) মিয়ানমার সীমান্ত থেকে আমাদের ট্রলারে গুলি করেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আমি সীমান্তে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আর দ্বীপের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি।’
বোট মালিক সমিতির সেক্রেটারি সৈয়দ আলম বলেন, ‘টেকনাফ থেকে চিকিৎসা শেষে স্পিডবোটে সেন্টমার্টিন ফিরছিলেন কয়েক ব্যক্তি। ওই স্পিডবোট লক্ষ্য করে গুলি করা হয়েছে। মিয়ানমারের অভ্যন্তর থেকে আগেও একাধিকবার গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এবার ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে ওরা গুলি করেছে। এ সময় স্পিডবোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অবশ্য তারা নিরাপদেই সেন্টমার্টিনে পৌঁছেন।’
প্রসঙ্গত, এর আগে মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে সেন্টমার্টিনগামী পণ্যবাহী ট্রলার এবং বাংলাদেশের নির্বাচনি কর্মকর্তাদের ওপর গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে। আর ওই গোষ্ঠীর সদস্যরাই গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
২ দিন আগে
ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
২ দিন আগে
বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড
২ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।
৩ দিন আগে