সরকারকে সহযোগিতার আশ্বাস এফআইসিসিআই নেতাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তারা এ আশ্বাস দেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ট হয়ে আন্দোলনের মাধ্যমে এ অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা তাদের স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাবো। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা পুনর্গঠন ও সংস্কার করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। আশা করছি জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে।

এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার তার বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতি বলেন, সততার সঙ্গে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই।

এফআইসিসিআই প্রতিনিধিরা নতুন এ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত আছেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিপিএএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, এফআইসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি এরিক এম ওয়াকার, এফআইসিসিআই এর সহ-সভাপতি ইয়াসির আজমান, এফআইসিসিআই এর কার্যনিবাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ এফআইসিসিআই এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

২ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

২ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

২ দিন আগে

শান্তি আলোচনার প্রভাব: বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।

৩ দিন আগে