প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নগদ।
নগদ লিমিটেড প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক বুধবার এক বিবৃতিতে বলেন, "নগদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে যে অপপ্রচার চলছিল এর মাধ্যমে তার অবসান হবে বলে আমরা বিশ্বাস করি।"
"গত কয়েক দিন অপপ্রচারের এ সকল বিষয় নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছিলাম। অবশেষে তারা প্রশাসক নিয়োগের মতো একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। দেশের ক্যাশলেস যাত্রায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আমরা মনে করি," বলা হয় বিবৃতিতে।
এতে বলা হয়, "এর আগে কয়েকটি ব্যাংকসহ দেশের আর্থিকখাতের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এবং শীর্ষ মোবাইল অপারেটরেও সরকার প্রশাসক নিয়োগ করেছিল। আমরা মনেকরি বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে একটা গোষ্ঠী নগদ নিয়ে যেভাবে চক্রে মেতে উঠেছিল তা বন্ধ হবে। নগদ বিশ্বাস করে গত পাঁচ বছরের গ্রাহক সেবায় নগদ যেভাবে শীর্ষে ছিল সেভাবেই শীর্ষেই থাকবে।"
উল্লেখ্য, মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বৃহস্পতিবার নগদ কার্যালয়ে গিয়ে নগদের কার্যক্রম পরিচালনা করবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রশাসক দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির নিরীক্ষা করা হবে, যা সময়সাপেক্ষ। তবে এই সময়ে প্রতিষ্ঠানটির স্বাভাবিক সেবা চলমান থাকবে।

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
২ দিন আগে
ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
২ দিন আগে
বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড
২ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।
৩ দিন আগে