বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা।

উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য ফারজানা লালারুখকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে।

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করে শিক্ষকতায় যোগ দেন ফারজানা লালারুখ। অধ্যাপনা শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ‘ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারস অ্যান্ড থিঙ্কারস লিমিটেড’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন। গত জুলাই থেকে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন তিনি।

এর আগে সবশেষ গত ২৮ আগস্ট বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

২ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

২ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

২ দিন আগে

শান্তি আলোচনার প্রভাব: বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।

৩ দিন আগে