প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের রেখে যাওয়া বিশাল অঙ্কের ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সহযোগী দেশগুলো অর্থ অপচয় রোধ ও অপ্রয়োজনীয় প্রকল্প না নেওয়ার পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক চলমান থাকবে। তবে তাদের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
সকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিতভাবে নেওয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে, এ ঋণের চাপ সাধারণ মানুষের উপরেও পড়ে। ১৮ লাখ কোটি টাকার ঋণের চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশকে ৭ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের অনুকূলে চার বিলিয়ন ডলার ছাড় করেছে দেশটি।
এক হাজার টাকার নোট বাতিল সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এক হাজার টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা বাতিল করার বিষয়টি সহজ নয়। সবগুলো বিষয় চিন্তা করতে হবে।

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
২ দিন আগে
ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
২ দিন আগে
বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড
২ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।
৩ দিন আগে