৫ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় দীর্ঘ পাঁচ মাস সাত দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৬টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে আমদানি শুরু হয়। ভারতের মা ভারতি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন রফতানি করেছে। বগুড়ার আর এসডি ইন্টারপ্রাইজ পেঁয়াজগুলো আমদানি করেছে।

আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ আলী বলেন, ‘ভারত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর আমদানিকারকরা আইপি ও এলসি খোলাসহ সব ধরনের কার্যক্রম শেষ করেন। কিন্তু ভারত সরকার রফতানি শুল্ক ৪০ শতাংশ আরোপ করায় আমদানি পেঁয়াজের দাম পড়ছে কেজিপ্রতি ৬৫-৭০ টাকা। কিন্তু দেশের বাজারে দাম আরও কম। ফলে আমদানিতে আগ্রহ নেই অনেকের।’

৩০ টন আমদানিতে শুল্ক পরিশোধ করতে হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার টাকা উল্লেখ করে আহম্মেদ আলী বলেন, ‘বাংলাদেশে শুল্ক পরিশোধ করতে হবে দুই লাখ টাকা। সবমিলিয়ে খরচ মিলছে না। যদি ভারত রফতানি শুল্ক প্রত্যাহার করে তাহলে আমদানি যেমন বাড়বে তেমনি দেশে পেঁয়াজের দাম কমবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দীর্ঘদিন বন্ধের পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক ট্রাকে ৩০ মেট্রিক টন আমদানি হয়েছে। যেহেতু কাঁচাপণ্য গরমে দ্রত পচে নষ্ট হয়ে যায়, সে কারণে কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত খালাস করে দেওয়া হবে।’

প্রসঙ্গত, দেশে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। এরপর থেকে আমদানি বন্ধ ছিল। গত ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর হিলি স্থলবন্দরের ২০ আমদানিকারক ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

৩ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

৩ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

৩ দিন আগে

শান্তি আলোচনার প্রভাব: বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।

৪ দিন আগে