জিনিসপত্রের দাম শিগগির কমবে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জিনিসপত্রের দাম শিগগির কমবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইতোমধ্যে আপনারা কিছুটা দেখতে পারছেন জিনিসপত্রের দাম কমে আসছে। আমি শুনেছি সবজির দাম কমে আসছে। যে কারণেই হোক। অতএব আশাকরি আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, সংশ্লিষ্ট যারা আছেন অতিদ্রুত পদক্ষেপগুলো নেবেন।

আজ বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ। আপনি কি আত্মবিশ্বাসী, এখন বাজারে জিনিসপত্রে যে দাম, সেটা থেকে মানুষের শিগগির মুক্তি মিলবে—জানতে চাইলে তিনি বলেন, 'নিশ্চয়ই। শিগগির বলতে কালকে বাজারে যাবেন, দাম কমবে, সেটা বলবো না। শিগগির কমবে।'

অর্থ উপদেষ্টা বলেন, 'মূল্যস্ফীতি কমাতে যুগ যুগ সময় লাগবে না; বরং যৌক্তিক সময়ের মধ্যে তা কমে আসবে।'

তিনি আরও বলেন, 'আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় করা হবে।'

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব একসঙ্গে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। আমরা দেখব পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আমরা যতটুকু খেতে পারব ততটুকুই নেব প্লেটে এবং ডাইজেস্ট করব।'

তিনি বলেন, 'কর্মকর্তাদের বলা হয়েছে, কোনো সীমাবদ্ধতা থাকলে বলবেন, আমরা সমাধান করব। আগের মতো কোনো রকম ভয়-ভীতি যেন না থাকে।'

'নিঃসন্দেহে কর্মকর্তারা যোগ্য, কোনো সীমাবদ্ধতার কারণে...। বাংলাদেশে কিন্তু ৯৫ শতাংশ মানুষ সৎ, পরিশ্রমী, উদ্যোমী। এই জন্যই এতদূর আমরা এগিয়ে এসেছি। নতুবা পারতাম না,' যোগ করেন তিনি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সাড়ে ৩ বছর পর রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বুধবার (২৪ জুন) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

৩ দিন আগে

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

৩ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

৩ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

৩ দিন আগে