হিলিতে আলু আমদানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ফাইল ছবি

ভরা মৌসুমে দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। আমদানির খবরেই এলাকায় আলুর দাম কমেছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা।

শনিবার সকালে সরেজমিন, দুটি ট্রাকে ভারত থেকে আলু হিলি বন্দরে আসতে দেখা গেছে।

ভরা মৌসুমেও আলুর দাম নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে । আলুর বাজারের দামের নিয়ন্ত্রণ করতে না পারায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে আমদানি করা আলু পাইকারি বাজারে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বন্দর দিয়ে ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানি করা হবে। আমদানি করা আলু বাজারে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হবে।

তিনি আরও জানান, সরকার ৫২ জন আমদানিকারকের মাধ্যমের আলু আমদানি করবে।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আলু আমদানির অনুমোদন দেয় সরকার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সাড়ে ৩ বছর পর রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বুধবার (২৪ জুন) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

৩ দিন আগে

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

৩ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

৩ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

৩ দিন আগে