কেজিতে আদার দাম বাড়ল ১২০ টাকা

ডেস্ক, রাজনীতি ডটকম

আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলিতে এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ঈদের আগ মুহূর্তে আদার এমন দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

রোববার (১৬ জুন) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত শুক্রবার প্রকারভেদে যে আদা বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ কেজি দরে। এক রাতের ব্যবধানে শনিবার সকাল থেকে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বাজারে আদার চাহিদাও রয়েছে। যে কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

হিলি বাজারে মসলা কিনতে আসা ফরিদুল ইসলাম বলেন, ‘দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। ১২০ টাকার আদা একলাফে ৩২০ টাকা হয়ে গেছে। এক রাতের ব্যবধানে দাম এত বাড়লে আমাদের মতো গরীব মানুষ কীভাবে বাঁচবে।’

আদা ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘গত শুক্রবার প্রকারভেদে আদা ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। দাম বেড়ে এখন তা পাইকারি ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছি। খুচরা ব্যবসায়ীরা সেটা ৩২০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আমদানি বন্ধ এবং চাহিদা বেশি থাকায় আদার দাম বৃদ্ধি পেয়েছে।’

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

২ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

২ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

২ দিন আগে

শান্তি আলোচনার প্রভাব: বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।

৩ দিন আগে