৩০ মণ ইলিশ নিলামে ছয় লাখ টাকায় বিক্রি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে ছয় দিনে এফবি মমতাজ নামের একটি বোটে মিলল ৩০ মণ ইলিশ, যা নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ টাকায়। রোববার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে এসব ইলিশ বিক্রি করা হয়।

জানা যায়, ছয় দিন আগে ২১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রহমতঘাট এলাকার জেলে মো. মাইনুদ্দিন মাঝি। এ সময় তিনি মোট ৩০ মণ ইলিশ মাছ পান। আজ রোববার সকালে চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিয়ে এলে বিভিন্ন ধাপে ৩০ মণ ইলিশ নিলামে ছয় লাখ টাকায় বিক্রি করা হয়।

বোটটির সারেং হক মাঝি বলেন, আমাদের মেঘনা নদীতে ইলিশ কম। তাই মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিলাম। জালে আমরা ভালো মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে সামনে নিষেধাজ্ঞা আছে। গভীর সমুদ্রে আমরা যেতে পারব না। এবার মাছগুলো মাঝারি আকারের ছিল। তারপরও আমরা খুশি।

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, আমাদের হাতিয়ার ২১ জন জেলে মাছগুলো ছয় দিনে ধরেছে। এফবি মমতাজের সারেং ছিল হক মাঝি। তিনিই মাছগুলো নিয়ে চেয়ারম্যানঘাটে এসেছেন। ইলিশগুলো ছিল বিভিন্ন সাইজের। তবে মাঝারি সাইজের ইলিশ বেশি ছিল। নিলামে শেষ পর্যন্ত ৩০ মণ ইলিশের দাম হয়েছে ছয় লাখ টাকা। আজ মাছের দাম কম ছিল। অন্যান্য সময় হলে এই মাছগুলোর দাম কম হলেও ১০ লাখ টাকার উপরে হত।

হাতিয়া মৎস্য সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, হাতিয়ার সব বোট সমানভাবে মাছ পায় না। মেঘনা নদীতে মাছ নেই। তবে একেকজনের ভাগ্য একেকরকম। হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রহমত ঘাট এলাকার জেলে মো. মাইনুদ্দিনের এফবি মমতাজ ৩০ মণ ইলিশ চেয়ারম্যানঘাটে নিয়ে এসে ৬ লাখ টাকায় বিক্রি করেছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

২ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

৩ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

৩ দিন আগে

শান্তি আলোচনার প্রভাব: বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।

৪ দিন আগে