জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২১০ কোটি ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। চলতি বছরের জানুয়ারির এ প্রবাসী আয় গত বছরের ডিসেম্বর বা জানুয়ারির তুলনায় বেশি। গত ডিসেম্বরে ১৯৯ কোটি এবং জানুয়ারিতে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

একক মাস হিসেবে জানুয়ারিতে আসা রেমিট্যান্স গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় তলানিতে নামলে নানামুখী উদ্যোগ নেয় সরকার।

রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কেনা যাচ্ছে। এ কারণে রেমিট্যান্স বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছে, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় আসায় এবং অর্থ পাচার হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে সে অনুপাতে রেমিট্যান্স বাড়েনি।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। এর প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সাড়ে ৩ বছর পর রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বুধবার (২৪ জুন) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

৩ দিন আগে

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

৩ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

৩ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

৩ দিন আগে