বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। বাকি সাত দিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে ৩ বিলিয়ন ডলারের ওপরে মাইলফলক রেমিট্যান্স আসবে।
কর দেওয়ার জন্য উৎসাহ দিয়ে তিনি বলেন, আমি এই সেবা পেলাম না, ওই সেবা পেলাম না এসব চিন্তা না করে সামাজিক সেবার কথা চিন্তা করে আপনারা কর দিন। আপনার বাসায় লাইটে সমস্যা হচ্ছে এ জন্য কর দেবেন না বিষয়টি তা নয়। আপনার বাসায় না জ্বললে অন্য কোনো পরিবারের লাইট জ্বলবে। ট্যাক্স দেবেন দেশের মঙ্গলের জন্য। এবারও কিছু
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখা হবে। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে
ভারত থেকে আরও ১১ হাজার ৫০০ টন চাল বাংলাদেশে এসেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
চলতি মাসের প্রথম ২২ দিনের রেমিট্যন্সের পরিমাণই সর্বোচ্চ রেমিট্যান্সের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এ মাসে আর মাত্র ২০ কোটি ডলার রেমিট্যান্স এলেই তা এক মাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়বে।
ঈদুল ফিতর সামনে রেখে রমজান মাসে রেমিট্যান্সের প্রবাহ একটু বেশিই থাকে। এ বছর সে প্রবাহ বেড়েছে অনেকটাই। মাসের প্রথম ১৯ দিনেই যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তাতে এ মাস পেরোলে রেমিট্যান্সে হতে পারে নতুন রেকর্ড।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে কিছু কিছু পণ্যে স্বস্তি এসেছে, কিছু পণ্যে আসেনি। চালের বাজার নিয়ে কাজ চলমান। সরবরাহ ব্যবস্থা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী। আমি আজ এ নিয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সাপ্লাই নিয়ে কথা হবে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে।
তিনি বলেন, বাজেটের ইমপেক্টটা কী হয় সেটা আগে তো বেশির ভাগ বলে দেওয়া হতো। আমরা এটা এটা করবো। এবার আমরা সেসব বিষয়ে নজর রাখবো। এছাড়া বাজেট বক্তৃতা ২০০ থেকে ৩০০ পৃষ্ঠা হয়। এবার আমি বলেছি ৫০ থেকে ৬০ পৃষ্ঠার বেশি বড় হওয়ার দরকার নেই ৷ বাজেট সংক্ষিপ্ত হবে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে
বর্তমানে বৈধ চ্যানেলে প্রবাসীরা রেমিট্যান্স পাঠালে ওই অর্থের ওপর কোনো কর দিতে হয় না। বরং বৈধ চ্যানেলে রেমিট্যান্সের পরিমাণ বাড়ানোকে উৎসাহ দিতে প্রণোদনা হিসেবে ২.৫ শতাংশ নগদ সহায়তা দিয়ে থাকে সরকার।
রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে তাজা ফল রাখতে সরকার আমদানিতে আরোপিত শুল্ক ও কর কমিয়েছে। তাজা ফলের আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এন
আবদুর রহমান খান বলেন, আমরা আইন করলাম যে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে টাকা উপার্জন করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসেন। তাদের ক্ষেত্রে আমরা বললাম, তাদের এই আয়টা ট্যাক্স ফ্রি হবে বাংলাদেশে। যা প্রবাসী কর্মীদের উৎসাহিত করবে এবং তারা যাতে করে বিদেশে তাদের এই রোজ
সোমবার (১৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়া হয়। এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমির উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের পরিচালক নওশাদ মুস্তফা, সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছ
রোববার (১৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক পরিপত্রে বলা হয়েছে, কোনো তফসিলি ব্যাংকের কোন শাখা কোন স্কুলে এ সেবা চালু করবে, সে সিদ্ধান্ত ব্যাংকগুলোকে নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মাস মার্চে প্রথম ১৫ দিনে ১৬৫ কোটি ৬১ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ২০৪ কোটি টাকার বেশি। আর প্রতিদিন আসছে ১১ কোটি ডলারের (১৩৪৭ কোটি টাকা) বেশি। রেমি
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি পর্যায়ে বার্ষিক করমুক্ত আয়ের সীমা ৪ লাখ পর্যন্ত করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বর্তমানে একজন করদাতার করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা আছে।
রোজা শুরুর আগে শীতকালীন আবহে সবজির দাম অন্যান্য বছরের তুলনায় কম ছিল। তবে রমজান মাস শুরু হওয়ার পর থেকেই সবজির দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, যার ফলে তাদের জন্য বাজারে কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে।