রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: ১১ দিন পর ২৭৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২: ২০
রাউজান থানা

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার ১১ দিন পর থানায় মামলা হয়েছে। মামলায় ১২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় রাউজান থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন চৌধুরী। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী নাসিম উদ্দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী। তার আরেক অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাদী নাসিম উদ্দিন সেদিনের সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে।

বাদী নাসিম উদ্দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী।তার আরেক অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাদী নাসিম উদ্দিন সেদিনের সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে।

তার আরেক অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাদী নাসিম উদ্দিন সেদিনের সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে।তার আরেক অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাদী নাসিম উদ্দিন সেদিনের সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৯ জুলাই রাউজান উপজেলার প্রবেশমুখ সত্তারঘাট এলাকায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩৫ থেকে ৪০ জন আহত হন।

এ দিন বিকেলে গোলাম আকবর খোন্দকার নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক প্রয়াত সহসভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে সত্তারঘাট এলাকায় গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভৈরবে শতবর্ষী ভবনের একাংশ ধস, প্রাণে বাঁচলেন দোকানি-পথচারীরা

দুধ বাজার এলাকার ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন দুইতলা ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। ভবনটি অপসারণের জন্য ভৈরব পৌর কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও মালিক তা উপেক্ষা করেন। পরিত্যক্ত ঘোষণা করা ভবনটির বিভিন্ন কক্ষে গুদাম এবং নিচতলায় দোকান পরিচালনা করা হচ্ছিল।

১৩ ঘণ্টা আগে

ধুনটে যমুনায় ভাঙন, নদীগর্ভে বিলীন স্পারের ৩০ মিটার

ভাঙন ঠেকাতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলা হচ্ছে। পাউবো কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন।

১৪ ঘণ্টা আগে

নান্দাইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহল্লার বাসিন্দাদের কয়েকজন জানান, রোববার দুপুরে শিশুটির মা ব্যক্তিগত কাজে প্রতিবেশীর বাড়িতে যান। বাড়িটি তখন খালি ছিল। এ সময় অভিযুক্ত মোস্তফা পাঁচ বছর বয়সী শিশুকে নৌকায় ভ্রমণ করানোর প্রলোভন দেখিযে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

১৪ ঘণ্টা আগে

৯ কোটি টাকা পাচারের অভিযোগে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস গ্রেপ্তার

হরিদাস চন্দ্র তরণী দাস ওই গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অর্থপাচারের মামলায় ঢাকার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

১৫ ঘণ্টা আগে