আজ খুলে দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা পার্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১০: ০০

গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক শনিবার (১৫ জুন) থেকে খুলে দেওয়া হচ্ছে। ফলে দর্শনার্থীরা এ দিন থেকে এই পার্কে প্রবেশ করতে পারবেন।

১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সকাল থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে ঘুরতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইডও খুলে দেওয়া হবে। তবে বন্ধ থাকবে কটেজ। আর এ পার্ক থেকে আয়ের সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কটি বন্ধ ছিল। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটির নিয়ন্ত্রণ নেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

অন্যদিকে বৃহস্পতিবার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করেছে দুদক।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জ সদর (সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম), গোপালগঞ্জের আওতাধীন সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও রিসিভারদের কর্তৃক পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ গ (৩) বিধি অনুযায়ী নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে কমিশন কর্তৃক কমিটি গঠন করা হলো।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে আহ্বায়ক ও দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানকে সদস্য সচিব করে ৬ সদস্যের এ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যারা হলেন- গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।

কমিটিকে বর্ণিত রিসোর্ট ও পার্কের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি এবং রিসিভারদের কর্তৃক পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। কমিটি তাদের কার্যক্রম নিয়মিতভাবে কমিশনকে অবহিত করবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৯ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১১ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে