সীমান্ত দিয়ে ‘অবৈধভাবে’ ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ আটক ৬

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪২
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ‘অবৈধভাবে’ ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পলিয়ানপুর বিওপির একটি টহলদল তাঁদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, পলিয়ানপুর বিওপিতে কর্মরত নায়েক সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে টহলদল সীমান্তের মেইন পিলার ৬০/১-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের জোমাত আলী গাজী (৫৭), পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মরিয়ম বেগম (৪১), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শিশু সরকার (৫১), খুলনার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের রওশনারা (৩২), মুন্সীগঞ্জের সিরাজদিয়া উপজেলার আকবর নগর গ্রামের মো. সীমান্ত (১৬) এবং কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের শামীমা খাতুন (৯)।

বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শেষে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement