সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি
টানা অতি ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে সব নদ-নদীর পানিই বেড়েছে। ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাইসহ সব নদ-নদীর পানি বেড়েছে। এতে জেলার জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, দিরাই, শাল্লা, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজারসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতে নদ-নদীর পানি গত ৪৮ ঘণ্টায় দ্রুত বেড়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

এমন প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে নদ-নদীর পানিও বাড়ছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট ৫১ সেন্টিমিটার বেড়েছে। তবে পানি এখনো বিপৎসীমার শূন্য দশমিক ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আগের ২৪ ঘণ্টায় জেলার ছাতকে ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি ৪৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার শূন্য দশমিক ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৬ মিলিমিটার। রক্তি নদীর পানি বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পয়েন্টে ১১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার শূন্য দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ মামুন বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় আরও দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ধলাই নদীর বাঁধ ভেঙে ভাসছে কমলগঞ্জ, পানিবন্দি ১৫ গ্রাম

রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর

১ দিন আগে

কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের

১ দিন আগে

টানা বৃষ্টিতে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল, আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের একাধিক এলাকায় পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৮, উদ্ধার কাজ চলছে

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২ দিন আগে