ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রুহুল কবির রিজভী

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে নির্ধারিত হবে বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, "ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। এর বাইরে গিয়ে দেশের স্বার্থহানি ঘটে এমন কোনো কিছু হলে বিএনপি সরকার তাতে সায় দেবে না।"
তিনি আরও যোগ করেন, "কোনো স্বার্থ ছাড়া ভারত যদি বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানায়, তবে সরকার তাকে সাধুবাদ জানাবে। কিন্তু সেখানে অন্যায্য কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না।"












-54d74f-256x144.webp)

-f7dee2-256x144.webp)


