ঈদযাত্রা স্বস্তির করতে ২৩ টিম বিজিবি মোতায়েন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির ও নিরাপদ করতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা, সেতু ও যানজটপ্রবণ এলাকায় ২৩টি টিম মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ সেতু ও টোল প্লাজা এলাকায় কাজ করছে এসব টিম। এর মধ্যে বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম দায়িত্ব পালন করছে। পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় মোতায়েন রয়েছে ৬টি টিম।
এছাড়া মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর মোড় ও কাঁচপুর এলাকায় ৪টি টিম দায়িত্ব পালন করছে। গাজীপুর চৌরাস্তা এলাকায় রয়েছে ১টি টিম। যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে মোতায়েন করা হয়েছে ২টি টিম। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি টিম এবং খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি টিম দায়িত্ব পালন করছে।
কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি টিম, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি টিম এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় আরও ১টি টিম মোতায়েন করা হয়েছে।
বিজিবির এসব সদস্য গত ২১ মে থেকে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে যানজট নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
বিজিবি জানিয়েছে, এই কার্যক্রম ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত চলমান থাকবে।
রাজনীতি/এসআই












-463252-256x144.webp)


-f7dee2-256x144.webp)


