ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: পিএমও
বৃহস্পতিবার ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: পিএমও

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একই ঈদ জামাতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা ভিড় করেন। এ সময় মানুষের চাপ সামাল দিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

এর আগে ঈদের নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের সব মজলুমদের জন্য দোয়া চাওয়া হয়। পাশাপাশি জাতীয় মসজিদের খতিব সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য সরকারের হিম্মত, নেক হায়াত ও সুস্থতা কামনা করে দোয়া করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement