ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী

এবারের ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে একটি টাকাও বেশি নিলে আমাদেরকে জানান, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রায় একটি টাকাও ভাড়া বাড়বে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।’
শেখ রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রা মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত থাকবে এবং হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনও সড়ক ও মহাসড়কে নজরদারি জোরদার করবে।’
তিনি আরও বলেন, ‘পরিবহন শ্রমিক নেতারাও এ বিষয়ে সচেতন রয়েছেন এবং ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়া বা চাঁদাবাজি যাতে না ঘটে, সে বিষয়ে তারাও দায়িত্ব নিয়েছেন।’










-463252-256x144.webp)






-9c3647-256x144.webp)