সরকারি প্রচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৩: ৪৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো

সরকারি অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে আর প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণাসামগ্রীর নকশায় ব্যক্তির পরিবর্তে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রচারণামূলক উপকরণ এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। একই সঙ্গে নকশা তৈরির সময় প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এজন্য সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement