‘ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল নির্ধারণে ভূমিকা রাখবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৬, ১৬: ০২
পল কাপুর। ফাইল ছবি
পল কাপুর। ফাইল ছবি

আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল নির্ধারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কই মূল ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। সম্প্রতি বাংলাদেশের ২৫ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন তিনি।

সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব‍্যবসায়ী প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছালে তাদের সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পল কাপুর জানান, সাম্প্রতিক বিভিন্ন চুক্তির ফলে বাংলাদেশে মার্কিন ব্যবসা ও পণ্য প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান অশুল্ক বাধাগুলো দূর হয়েছে, যা মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।

চলতি মাসের ৩ থেকে ৬ তারিখে অনুষ্ঠিত এই সামিটে ১০০টির বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ‍্যে ২ হাজার ৭০০ বিনিয়োগকারী ব‍্যবসায়ী। বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

পল কাপুর ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম অংশ নেন। এ ছাড়া চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement