৫০ দিন পর স্থায়ী চেয়ারম্যান পেল বিপিসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিপিসি চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
বিপিসি চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রায় ৫০ দিন পর নতুন চেয়ারম্যান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ পদে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা। উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

ড. মো. রফিকুল ইসলাম বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিপিসিতে নেতৃত্বের সংকটের শুরু গত জুলাইয়ের শেষ সপ্তাহে। ওই সময় ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বিপিসি থেকে প্রত্যাহার করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ চেয়ারম্যান পদটি শূন্য ছিল

এক সপ্তাহ পর ২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তবে তার অতিরিক্ত দায়িত্বও স্থায়ী হয়নি। পাঁচ দিনের মাথায় ৭ আগস্ট তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পেলে ফের নেতৃত্বশূন্য হয় বিপিসি।

এরপর ফের পাঁচ দিন পর ১২ আগস্ট অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। ২৫ দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার পর এবার স্থায়ী চেয়ারম্যান পেল বিপিসি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement