খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স: পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি থাকবে।

রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বিরতির সময় সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, অর্থের যেন কোনো অপচয় না হয় সেই বিষয়ে সরকার সর্তক আছে।

উল্লেখ্য, দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement