সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে কমিটিগুলো গঠন করা হয়।
স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনকে (নোয়াখালী-১) সভাপতি করে গঠন করা হয়েছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে।
জাতীয় সংসদের পিটিশন কমিটিতেও সভাপতি করা হয়েছে সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।












-463252-256x144.webp)


-f7dee2-256x144.webp)


