জুন পর্যন্ত বাড়ল মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৬
ফাইল ছবি
ফাইল ছবি

মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।

এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কর ছাড়ের নতুন সিদ্ধান্তের ফলে মেট্রোরেলের ভাড়া যাত্রীদের জন্য সাশ্রয়ী থাকবে। একই সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান পরিবহন সংকট মোকাবিলায় মেট্রোরেল আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

রাজধানীর যানজট কমানো এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশে সরকার আরও ছয় মাসের জন্য কর ছাড় বজায় রাখার সিদ্ধান্ত জানাল। টেকসই ও সাশ্রয়ী গণপরিবহন হিসেবে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement