অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, মো. মেহেদী হাসানকে সাতক্ষীরায় এবং মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। মো. মাহিন ফরাজীকে বদলি করা হয়েছে বরিশালের গৌরনদী সার্কেলে।
এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান যাচ্ছেন কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে। কটিয়াদী সার্কেলের মো. তোফাজ্জল হোসেনকে বদলি করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডিতে এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে পদায়ন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে বদলি করা হয়েছে। অন্যদিকে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না ছাড়লে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।











-463252-256x144.webp)


-f7dee2-256x144.webp)


