লুট হওয়া অস্ত্রের অধিকাংশ নির্বাচনের আগেই উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা করছি। প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন করে আনসার সদস্য।
শুধু তাই নয়, এবার প্রিজাইডিং কর্মকর্তাদের নিরাপত্তার জন্যও আলাদা করে আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন করে আনসার নিয়োজিত থাকবে।
নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।













-463252-256x144.webp)


-f7dee2-256x144.webp)


