ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। একইসঙ্গে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোট সম্পন্ন হওয়ায় দেশের সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি।
শার্লি বোচওয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানকে আমি প্রশংসা করি এবং বাংলাদেশ ও এর গণতন্ত্রকে সমর্থন করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার পুনর্নিশ্চিত করছি।














-463252-256x144.webp)

-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

