বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অবকাশকালীন ছুটি শেষে ১৯ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। সেদিন থেকেই বিচারপতি আব্দুল মান্নানকে কোনো বেঞ্চে রাখেননি প্রধান বিচারপতি। ফলে তিনি গত পাঁচ দিন ধরে বিচারকাজ থেকে বিরত আছেন।
প্রধান বিচারপতির দপ্তর সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল কুমিল্লায় একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নান ‘অপেশাদারসুলভ’ আচরণ করেন। সেখানে এপেক্স ক্লাবের একটি নির্বাচন বন্ধ করতে গিয়ে তিনি উপস্থিত লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন।
ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিচারপতি আব্দুল মান্নানকে ঘিরে রেখে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক সমালোচনা হয়।
২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।











-463252-256x144.webp)

-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)


