তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ শহরের স্কোরও ছিল ১৯৭। এছাড়া ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর।
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনে লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মারা যাওয়ায় এক চিকিৎসককে বেধড়ক মারধর করেছেন রোগীর স্বজনরা। গুরুতর আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির পক্ষে এবং আমরা চাই, ইরান-ইসরাইল উত্তেজনা নিরসনে যেসব রাষ্ট্রের ভূমিকা রাখার কথা, তারা কার্যকর ভূমিকা নিক এবং গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধ হোক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরমা দত্ত এবং একুশে টেলিভিশন
জাহাজটির মালিকপক্ষ করিম স্টিল রি-রোলিং মিলসের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মুক্তিপণের অর্থ পাওয়ার পর দস্যুরা জাহাজ থেকে নেমে যায়। রাত ১২টায় জাহাজটি মুক্ত হওয়ার পর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
তিনি বলেন, ‘মুক্ত হওয়ার পর জাহাজটি আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। তবে সোমালিয়ার উপকূল ছেড়ে আসতে অন্তত তিনদিন সময় লাগতে পারে। দস্যুদের দলনেতা সোমালিয়ার ভাষায় যে চিঠি দিয়েছে সেটিতে মূলত দুবাই পৌঁছা পর্যন্ত আর কোনো দস্যুগ্রুপ জাহাজটিকে আক্রমণ করবে না সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। লিখে
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন থাকায়, মার্শের ইনজুরি নিয়ে চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এজন্য চিকিৎসার জন্য দ্রুতই মার্শকে দেশে ফিরিয়ে নিয়েছে সিএ। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মৌসুমে মার্শ আবারও আইপিএলে খেলতে নামবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।
দূর-দূরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাস, লঞ্চ ও রেলে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। ঈদের আগে একদিন ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ আগে ৭ ও ৮ এপ্রিলও ছুটি নিয়ে রাজধানী ছেড়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমাগ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সম্প্রতি ‘ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়’ শিরোনামে বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল ইন্টার মিয়ামি। মিয়ামির জয়ে ফেরার দিনে গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই বড় তারকার স্কোর করার দিনে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মিয়ামি।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার রাত ১১টার দিকে বাহুবল উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা বিভাগ।
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার-ভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা। আজ রোববার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন জিম্মি জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম।
বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।
তিনি বলেন, ডেঙ্গু রোগের বেস্ট চিকিৎসা হচ্ছে প্রিভেনশন। আমরা আগে প্রতিরোধ করি। আমরা সচেতন হয়ে যদি নিজেদের বাড়ি-ঘর নিজেরা পরিচ্ছন্ন রাখি তাহলে এই ডেঙ্গু মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পাব। আমি স্পষ্ট করে বলতে পারি, ডেঙ্গু রোগে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না।