ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারের সাক্ষী হিসেবে ডাকা হবে। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ডব্লিউএইচও’র পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেস সচিব লিখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সব সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধা
পুরান ঢাকার হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, গত ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ নামে একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দা
এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, এই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারেন- এ জন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে কথা বলা ও থাকা-খাওয়ার মান দেখা। একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এখানে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো।
ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
ময়মনসিংহের নান্দাইলে এক প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে মাইক্রোচালকের বিরুদ্ধে। নান্দাইল পৌরশহরের একটি গ্যারেজের ভেতর আটকে রেখে ওই প্রবাসীকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা থামছেই না। এবার সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এক রাতেই ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। ক্লাস শুরুর একদিন আগেই খুলে দেওয়া হয়েছে ছাত্রাবাসও।
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর সাত দিন পর দেশে আসলো প্রবাসী ফরহাদ আহম্মেদ রনির (৩০) মরদেহ।
গত মাসে ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও ভোগান্তি বাড়ছে মানুষের।
ইতিহাস গড়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিল ইতালি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে।
এনসিপি নেতা সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো— বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামধারী কিছু নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যেভাবে আওয়ামী লীগের করা হত্যার দায় হাসিনার ওপর বর্তায়, একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের খুনের দায়ও আপনার কাঁধ
আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন মাহমুদুল হাসান মহিনের ১০ দিন, অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন একই থানার উপপরিদর্শক মো. মনির। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আদালত মাহমুদুল
জাতিসংঘ বলছে, নতুন করে আরও রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বিদ্যমান সহায়তা ব্যবস্থার ওপর চরম চাপ পড়ছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের জন্য নতুন করে আগতরা অনেকাংশেই আগের রোহিঙ্গাদের ওপর নির্ভরশীল। ইতোমধ্যে দাতাগোষ্ঠী তহবিল সংকটে পড়ায় গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে।