আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
সচিব বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং শ্রম আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্যাক্টরির মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হবে।
এ ছাড়া ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, আন্ত মন্ত্রণালয় যোগাযোগ ও সভা বিষয়ক কার্যক্রম, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, প্রশিক্ষণ ও ব্রিফিং, প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম, রাজনৈতিক দলের নির্বাচনে প্রচারণা, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, বেসরকারি প্র
আগামী ২৯ এপ্রিল থেকে এবারের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত বৈঠ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা চলমান মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসনের দুই জ্যৈষ্ঠ কর্মকর্তা। একই সময়ে ঢাকায় আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।
আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সারা দেশে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের আট জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গায় কমতে পারে।
দুই টেস্টের সিরিজ খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পূর্ণ শক্তির এই স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস। ব্যক্তিগত ছুটি কাটিয়ে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও।
দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল বুধবার।
গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। এতে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়াসহ অন্তত পাঁচটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।