বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের মতো নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) নেটওয়ার্ক বাংলাদেশের ইন্টারনেট সংযোগে বিপ্লব ঘটাতে পারে। সে ক্ষেত্রে উচ্চ গতির ও কম খরচের ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগও বাড়বে।
মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যানিটারি ন্যাপকিনের স্টল বন্ধ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে একাডেমি দুঃখ প্রকাশ করছে। বইমেলায় ওয়াশরুমের পাশে বিনামূল্যে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রাখবে— এটি বাংলা একাডেমি নিশ্চিত করছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বইমেলায় গিয়ে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেটি কালো কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। স্টলে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী বন্ধ নিয়ে নারী অধিকার কর্মীসহ নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, হতাশ হবেন না, আমি হতাশ হই না। আমাদের এখানের মানুষদের এক সময় বোঝা মনে করা হতো। আমি তাদের সম্পদ মনে করি। আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে। আমরা তেমন করেই নিজেদের গড়ে তুলতে চাই।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের সংস্কৃতি ও আবহমান বাংলার অস্তিত্ব আজ হুমকির মুখে। জুলাই-আগস্টে শিক্ষার্থী ও জনতার আন্দোলনে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য অর্জন অনিশ্চিত। এহেন পরিস্থিতিতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, শঙ্কিত ও হতাশ।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। আজ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর আমার কাছে এসেছে।
এর আগে, চলতি বছরের ২৮ জানুয়ারি নগরীর ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন বাকলিয়ার মধ্যম চাক্তাই এলাকার বাসিন্দা পিকআপচালক মো. ইলিয়াছ। শুনানি শেষে ৬ ফেব্রুয়ারি ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
ভাটারা থানা সূত্র জানায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুসা আনসারির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের ওপর হামলার ঘটনায় মুসা আনসারি সন্দেহভাজন আসামি। তবে তার ছেলে ইব্রাহিম আনসারির রিমান্ড চাওয়া হয়নি। তিনি হত্যা মামলার এজহারনামীয় আসামি। দুজনকেই রবিবার আদালতের মাধ্যমে কারাগা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার আন্দোলনকারীদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আগামী জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি দেশের ইতিহাসের উত্তম নির্বাচনের বার্তা দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী ও ছেলের নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০০ কিলোমিটার দীর্ঘ আলট্রা-ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’। ‘সুমদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের মনোরম মেরিন ড্রাইভ সড়কে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা।
পোস্টে ড. ইউনূস লেখেন, “মি. ইলন মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি, তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।”
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে রোববার (১৬ ফেব্রুয়ারি) কুয়েত গেছেন। আইএসপিআর এই তথ্য জানিয়েছে।