তফসিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আজ সবকিছু নিয়ে আলোচনা করেছি, মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। তবুও আর একবার দেখে সবার সঙ্গে কথা বলে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় তফসিল ঘোষণা করা হবে।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৭ জন, খুলনা বিভাগে ১১১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভ
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল পিএম জোবায়ের ও তাঁর স্ত্রী মিসেস ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।
মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে। আজ থেকে সারাদেশে বৃষ্টি কমতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৬ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই ম্যাচটি। সারা বছর দু’দলের এই ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে আজ।
চারদিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা শুরুর আগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে। পূজা নির্বিঘ্ন করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু স্বতঃস্ফূর্ততা নেই পুজারীদের মনে। কয়েকটি জেলায় আকস্মিক বন্যাও
শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে বিভিন্ন নদীর পানি। লোকালয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব পানিবন্দি মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসনসহ সেচ্ছাসেবী সংগঠন, বিজিবি। এছাড়া শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে যুক্ত হয়েছে। নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে
প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিংয়ে বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হয়েছেন ১০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ পারভীন। তিনি বলেন, ঢাকাসহ মধ্যাঞ্চলে রোববার থেকে বৃষ্টিপাত কমবে। এরপর দক্ষিণাঞ্চল, তারপর বৃষ্টিপাত কমবে উত্তরাঞ্চলে।
আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা শেষে যেমনটা জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এর আগে গত বৃহস্পতিবার আসরে নিজেদের ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ১০ বছর ও ১৬ ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৩২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭১৬ জন।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ ও নার্সিং ইন্সটিটিউটের স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত অস্বচ্ছল এক হাজার আটশত শিক্ষার্থীকে আড়াই বছরব্যাপী মাসিক ৪০০০ টাকা হারে বৃত্তি প্রদান করছে।