সভায় বনমন্ত্রী সাবের চৌধুরী বলেন, বন ও বনভূমি রক্ষায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বন ও বনভূমির ডিজিটাল বাউন্ডারি ম্যাপিং এর উদ্যোগ নেয়া হয়েছে। এতে বনভূমি জবরদখল চিহ্নিত করা সহজ হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সারা দেশে সবুজায়ন কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে শহরে বাড়ির ছাদসহ
টিআইবি দেখিয়েছে, গত পাঁচ বছরে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের সঙ্গে নির্বাচিত হননি এমন প্রার্থীদের তুলনা করলে দেখা যায়, নির্বাচিত জনপ্রতিনিধিদের আয় ও সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি। অর্থাৎ ক্ষমতায় থাকার সঙ্গে দ্রুত আয় ও সম্পদ বাড়ার প্রবণতা স্পষ্ট।
উপ-পুলিশ কমিশনার বলেন, শনিবার সকালে একজন বেসরকারী চাকুরিজীবী প্রতিদিনের মতো সাতমসজিদ রোড দিয়ে ধানমন্ডির অফিসে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে আবাহনী মাঠ সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে পৌঁছালে অতর্কিতে চারজন যুবক তার গতিরোধ করে তাকে কিলঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। এরপর তার গলায় চাপাতি ধরে একটি মোবাইল ও ম্যানিব্
একটি বৃহত্তর বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে অস্ট্রেলিয়া মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার মধ্য দিয়ে আমরা বাস্তুচ্যুতিকে মোকাবিলা ও এর দীর্ঘমেয়াদি সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা রাখি, রোহিঙ্গা জনগোষ্ঠী একদিন তাদের স্বদেশে ফিরে যেতে পারবে, বলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বিএফইউজে মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জমান কামাল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সেবিকা রানী ও নুরে জান্নাত আখতার সীমা।
হিউস্টনে পৌঁছার পর ভ্রমণের ধকল কাটাতে এক দিন বিশ্রাম এবং একই দিনে ফিটনেস নিয়ে কাজ করেছেন শান্তরা। কাল থেকে তারা শুরু করেছেন স্কিলের অনুশীলন। হিউস্টনের প্রেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে শান্তরা শুরুতে ওয়ার্ম আপ ও ফুটবল খেলে নিজেদের ঝালিয়ে নেন।
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে বিক্ষোভকালে ভাঙচুর ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আড়াই হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে। দুই মামলায় ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজেদের ৪৬তম কোপা আমেরিকায় অংশ নিতে এবার যুক্তরাষ্ট্রে পা রাখবে উরুগুয়ে ফুটবল দল। যেখানে দক্ষিণ আমেরিকান দলটির নজর থাকবে তাদের ১৬তম ট্রফির দিকে। যেখানে শিরোপা প্রত্যাশী হিসেবে থাকবে ব্রাজিল-আর্জেন্টিনার মত জায়ান্ট প্রতিপক্ষরা।
দেশের পাঁচ অঞ্চলে দুপুর একটার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তার। সোমবার (২০ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চলমান তাপদাহের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু রাখা-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। পাশাপাশি উত্তরার কিছু সড়কে এবং মোহাম্মদপুরের বেড়িবাঁধেও তারা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
চলতি বছরে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন এ পর্যন্ত ৩০ হাজার ৮১০ জন হজযাত্রী। সোমবার (২০ মে) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মিয়ানমারে নির্যাতনের শিকার ও উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন-সংকট এখন আঞ্চলিক-সংকটে পরিণত হয়েছে। ভবিষ্যতে এই সংকট আরও গভীর হতে পারে। তাই দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি
দায়িত্বভার গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রার ৪ বছর’- শীর্ষক শিরোনামে ডিএসসিসির বিগত ৪ বছরের সামগ্রীক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিগত দিনের ১২ শত কোটি টাকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন মেয়র।
কালশীতে পুলিশ বক্স পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে অবশ্যই মামলা হবে। মিরপুর ট্রাফিক বিভাগ বাদী হয়ে মামলা দায়ের করবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই বিস্ফোরণের ফলে উদগীরিত আয়ন কণা প্রবল গতিতে আছড়ে পড়েছিল। এর প্রভাব পড়ে পৃথিবীর ভূ-চুম্ককের ওপর।