জঙ্গিবাদকে খতম করার জন্যই পৃথিবীতে ইসলাম এসেছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, 'যারা অপপ্রচার করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আল্লাহ দুনিয়াতে তাদের বিচার যেমন করেছেন আখেরাতেও করবেন। বিচার তাদের হতেই হবে, দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হত
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে রাজধানী ঢাকার আদাবরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র্যাব-৫ এর সদস্যরা। র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মুকাদ্দেস মোল্ল্যা, মো. জুলহাসের মেয়ে রেশমা খাতুন এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম। রেশমা ও হাসিনা বউ-শাশুড়ি। আর রেশমা মুকাদ্দেসের ব
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ।রোববার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার গ্রেপ্তার জহিরুল ইসলাম রুবেলকে ৫দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রাজশাহীতে ছাত্রআন্দোলনে দমনে দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত ও ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার রহমান জানান, তেলের টাইম বিস্ফোরণে ওই মিলের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয়। বগুড়ায় হাসপাতালে নেওয়ার পর তারা মারা যায়।
রাজশাহীতে রেজাউল করিম (২৮) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রেজাউল নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দিতেন।
প্রসূতির পারিবারিক সূত্রে জানা যায়, আগে জন্ম নেওয়ার মেরিনার কন্যাদের মধ্যে একজনের নাম সুমাইয়া (১০), অপরজনের নাম সুরাইয়া (৬) বছর। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান।
আয়োজক সূত্র জানায়, ছাত্র আন্দোলনে নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে অন্য গ্রুপের শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়ে। এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন তারা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কেন্দ
রাজশাহী জেলার বাঘায় সনাতন ধর্মাবলম্বীর জমি-বাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলতাফ আলী (৫২)। তিনি বাঘা থানার জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে। গত সোমবার রাত ৯টায় তাকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্মিত নগরে ছয়টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ফুটওভার ব্রিজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই মো. বেহেস্তী বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানায় মামলাটি করেন। মামলার এজাহারে ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আজ বুধবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কম
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) আট উপ-কমিশনার (ডিসি) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে মুনছুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার এনামুল হকসহ ৭৩ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী মুনছুর রহমান নিজেই বাদী হয়ে বাগমা
বগুড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় মিজানের পক্ষের লোকজনের হামলায় লেদু (৩৫) নামে একজন নিহত হয়েছেন।