সরকার পতনের পর রাজশাহীর মোহনপুর উপজেলার ‘বেলগাছি লাইব্রেরি ও পাঠক ক্লাব’ নামে একটি পাঠাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট বিজয় উল্লাসের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার পাশাপাশি পাঠাগারটিতেও এই তাণ্ডব চালানো হয়।
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন ঘিরে সংঘর্ষ-সহিংসতায় আহতদের মধ্যে এখন ৫ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার প্রতীক্ষায় হাসপাতালটির বেডে শুয়ে-বসে দিন কাটছে তাদের।
রাজশাহীর যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সামনে ‘নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজের (২৫) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামে ইফতার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত খোকন আলী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
ব্যবসায়ীর ছেলেকে তুলে নিয়ে গিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসানের (৪১) নামে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর বাবা নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকার (৫৫) ঘটনা পাঁচ বছর পর বাদী হয়ে
রাজশাহীতে পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুর রহমান খন্দকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশ শামসুল হক ও তার ছেলেকে পত্নীতলা থানায় ৮ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায়। মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে এবং সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়
নগর ভবন থেকে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেছেন, ‘রাসিক কোনো দল ও ব্যক্তির সম্পদ না। এটা রাষ্ট্রের সম্পদ। যদি এখনো কারও কাছে রাসিকের কোনো সম্পদ থেকে থাকে তাহলে তারা দ্রুত সময়ের মধ্যে আম
পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদার মালিথাকে (৫৫) হত্যার দায়ে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মালিথাসহ ৯ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই ঘটনায় আরও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহীতে সরকার পতনের একদফার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা আলী রায়হানের (২৮) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। সোমবার রাতে নিহত আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম (২১) বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। রানা ইসলামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্টোক করে তিনি মারা যান।
ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপ-সচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, তথ্য ক্যাডার একিভূতকরণ, প্রস্তাবিত নন-ক্যাডার নিয়োগবিধি বাতিলপূর্বক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ও বাস্তবায়ন এবং অনিয়মিত শিল্পীদের স্থায়ীকরণের দাবিসহ বেশ কিছু দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নগরের দরিদ্র ও ভূমিহীন প্রান্তিক মানুষের আবাসন, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করে সবার জন্য বসবাসযোগ্য নগরীর দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক সেলিম হোসেন বিনা ছুটিতে দেড় বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে অবস্থান করছেন। দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত বেতন ভাতা তুলছেন তিনি। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওই মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী
রবিবার (১৮ আগস্ট) নিহত কলেজছাত্রের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।