আজ বিশ্ব কফি দিবস

ডেস্ক, রাজনীতি ডটকম

আজ ১ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ব কফি দিবস। ২০১৪ সালে আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) দিনটিকে কফির জন্য উৎসর্গ করে। ২০১৫ সালে ইতালির মিলানে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস পালিত হয় ঘটা করে।

এক কাপ ধোঁয়া ওঠা কফি ছাড়া অনেকের দিন শুরুই হয় না। আবার অলস দুপুরে ঘুম তাড়িয়ে চনমনে হয়ে উঠতেও চাই এক মগ কফি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে প্রতিদিন কফিপ্রেমীরা প্রায় ২.২৫ বিলিয়ন কাপ কফি খায়। কফির ঘ্রাণ যে কেবল মাদকতা জাগায় সেটাই নয়। কফির দারুণ কিছু গুণও রয়েছে। গবেষকরা বলছেন, ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার রোগ, প্রদাহজনক অন্ত্রের রোগ এবং লিভারের রোগের মতো অবস্থার জন্য কফি হতে পারে সহায়ক।

কফি টাইপ ২ ডায়াবেটিস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। ২০১৪ সালে ৪৮ হাজার জনের উপর একটি সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায় যারা ৪ বছরের মধ্যে প্রতিদিন কমপক্ষে এক কাপ কফি খাওয়ার পরিমাণ বাড়িয়েছে, তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১১ শতাংশ পর্যন্ত কম।

বেশ কিছু গবেষণা বলছে, কফি এবং অন্যান্য অনেক পানীয়তে থাকা ক্যাফেইন পারকিনসন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

২০১৯ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, কফি লিভার ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। এর আগে ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া একটি সমীক্ষায় বলা হয়েছিল যে, প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খাওয়ার ফলে অংশগ্রহণকারীদের হেপাটোসেলুলার কার্সিনোমা এবং দীর্ঘস্থায়ী লিভার ডিজিজ (সিএলডি) হওয়ার ঝুঁকি ৩৮ শতাংশ কমে যায়।

যারা কফি পান করেন তাদের পিত্তথলির রোগের ঝুঁকিও কম থাকে।

পরিমিত পরিমাণে কফি খেলে রক্তচাপসহ কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো থাকে। ২০১৮ সালের একটি গবেষণায় গবেষকরা দেখেছেন যে, প্রতিদিন তিন থেকে পাঁচ কাপ কফি পান করলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি ১৫ শতাংশ কমে যায়।

২০১৯ সালের একটি গবেষণা বলছে, কফি পানের সাথে ওজন হ্রাসের সাথে একটি সম্পর্ক রয়েছে।

তথ্যসূত্র: মেডিক্যাল নিউজ টুডে

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২২ দিন আগে