রোমাঞ্চ ছড়িয়ে মিরপুর টেস্টে টাইগারদের জয়

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ১২ মে ২০২৬, ১৮: ০৬
শান মাসুদের উইকেট নিয়ে নাহিদ রানার উল্লাস। ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস ধসিয়ে দিয়ে নাহিদই এ ইনিংসে বাংলাদেশের সেরা বোলার। ছবি: সংগৃহীত

বিকেলের নাটকীয়তায় অবশেষে মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের পুরো পাঁচ দিনই ব্যাট হাতে রান, বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণ এবং ফিল্ডারদের দারুণ নৈপুণ্যে এগিয়ে ছিল টাইগাররা। শেষ দিনে রোমাঞ্চ ছড়িয়ে প্রতিপক্ষকে চাপে রেখেই জয় নিশ্চিত করল বাংলাদেশ।

রুদ্ধশ্বাস এ লড়াইয়ে পাকিস্তান হেরেছে ১০৪ রানে। জয়ের জন্য মাত্র ২৬৮ রানের লক্ষ্য পেলেও বাংলাদেশের বোলারদের তোপে শেষ ইনিংসে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। আগুনঝরা বোলিংয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন নাহিদ রানা।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। এ নিয়ে পাকিস্তানকে টানা তিন টেস্টে হারিয়ে হ্যাটট্রিক করল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে দুই দেশের সবশেষ দেখায় পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম জয়।

শেষ ইনিংসে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর আজান আওয়াইস ১৫ এবং অধিনায়ক শান মাসুদ ২ রান করে আউট হলে ৬৮ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়ে ১১৩ বলে ৬৬ রান করে ফেরেন ফজল। পরের ওভারেই তাসকিনের শিকার হন সালমান আগা, তার ব্যাট থেকে আসে ২৬ রান।

এরপর পাকিস্তানের মিডল অর্ডারে ধস নামান নাহিদ রানা। টানা দুই ওভারে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন এই তরুণ পেসার। দুজনই করেন ১৫ রান করে। পরে হাসান আলিকেও এলবিডব্লিউ করেন তাইজুল।

নাহিদ রানার ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতির বল ছাড়তে গিয়ে বোল্ড হলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তার উইকেটের পতনের পরই পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায়। ছবি: সংগৃহীত
নাহিদ রানার ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতির বল ছাড়তে গিয়ে বোল্ড হলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তার উইকেটের পতনের পরই পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায়। ছবি: সংগৃহীত

শেষদিকে আরও দুই উইকেট শিকার করেন নাহিদ। দুর্দান্ত গতিতে পাকিস্তানের মিডল অর্ডার গুঁড়িয়ে দিয়ে ৪০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং এবং দ্বিতীয়বার পাঁচ উইকেট অর্জনের কীর্তি।

এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১৩ রানের জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান। প্রথম ইনিংসে ২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত টাইগারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ:

প্রথম ইনিংস: ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০)।

দ্বিতীয় ইনিংস: ২৪০/৯ (নাজমুল ৮৭, মুমিনুল ৫৬, মিরাজ ২৪, মুশফিক ২২, তাসকিন ১১; হাসান ৩/৫২, নোমান ৩/৭৬, শাহিন ২/৫৪)।

পাকিস্তান:

প্রথম ইনিংস: ১০০.৩ ওভারে ৩৮৬ (আওয়াইস ১০৩, ফজল ৬০; মিরাজ ৫/১০২, তাইজুল ২/৬০)।

দ্বিতীয় ইনিংস: ১৬৩ (ফজল ৬৬, সালমান ২৬; নাহিদ রানা ৫/৪০, তাইজুল ২/২২)।

ফলাফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement