মিরাজ ম্যাজিকে বাংলাদেশের ২৭ রানের লিড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ১৮: ৩৪

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তবে মাঝপথে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ৩৮৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ফলে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরেকটি ফাইফার।

তৃতীয় দিনের শুরুতে ৮৫ রানে অপরাজিত থাকা অভিষিক্ত ওপেনার আজান দারুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং চালিয়ে যান। ১৫৩ বলে ১৪টি চারের সাহায্যে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন ২১ বছর বয়সী এই ব্যাটার। তবে শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাসকিন আহমেদর বলে আউট হওয়ার আগে ১৬৫ বলে ১০৩ রানের চমৎকার ইনিংস খেলেন।

আজানের বিদায়ের পর দ্রুত ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। মাত্র ৪ রানের ব্যবধানে তিন উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক শান মাসুদকে ৯ রানে ফিরিয়ে দেন তাসকিন। এরপর সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি।

অভিষেক ম্যাচে ফিফটি তুলে নেন ফজলও। ১২০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬০ রান করে মিরাজের শিকার হন তিনি। এক সময় ১ উইকেটে ২১০ রান করা পাকিস্তান ২৩০ রানেই হারায় পঞ্চম উইকেট।

এরপর দলের হাল ধরেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে ১১৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলেন দুজন। রিজওয়ান ৭৯ বলে ৫৯ এবং সালমান ৯৪ বলে ৫৮ রান করেন। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি কেউই। রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। শেষদিকে নোমান আলি ২, শাহিন আফ্রিদি ১৩ ও হাসান আলি ৬ রানে আউট হন। মোহাম্মদ আব্বাস ৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মিরাজ। ৩৮ ওভারে ৫ মেডেনসহ ১০২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১, মুমিনুল হকর ৯১ এবং মুশফিকুর রহিমর ৭১ রানে ভর করে ৪১৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

রাজনীতি/একে

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৩ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে