একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না: উপপ্রেস সচিব

ক্রীড়া প্রতিবেদক
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বিভিন্ন দেশের খেলতে না যাওয়ার উদাহরণ টেনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে— আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘অস্ট্রেলিয়া তো ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা খেলতে যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি, নিউজিল্যান্ড কানাডাতে খেলতে যায়নি। এতে কি তাদের ক্রিকেট থেমে গেছে, নাকি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশ যদি একটা বিশ্বকাপ না খেলে বাংলাদেশের ক্রিকেটও বন্ধ হবে না।’

এদিকে নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচেই পড়েছে ভারতে— দুটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে।

সরকার ও বিসিবি বারবারই স্পষ্টভাবে আইসিসিকে জানিয়েছে, ভারতে খেলতে যাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না। এ নিয়ে আইসিসির সঙ্গে বাংলাদেশের দফায় দফায় বৈঠক হয়েছে। বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো বিশ্বকাপের সহআয়োজক শ্রীলংকায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে। অনলাইন ও অফলাইনে এসব বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হলেও তাতে কাজ হয়নি।

বাংলাদেশের অনড় অবস্থানের প্রেক্ষাপটে গতকাল বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ নিয়ে বৈঠকে বসে আইসিসি। বৈঠকে বাংলাদেশ খেলতে না গেলে তার জায়গায় নতুন একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পক্ষেই সংখ্যাগরিষ্ঠ বোর্ড সদস্য ভোট দিয়েছে।

আইসিসির সূত্রগুলো জানাচ্ছে, আইসিসি বিসিবিকে স্পষ্টভাবে বলেছে— বাংলাদেশ সরকারকে জানাতে হবে যে ভারত সফর প্রত্যাখ্যানের সিদ্ধান্তে অটল থাকলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা থাকবে না। এ সিদ্ধান্তের পর বোর্ডে ওই ভোট হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে বাংলাদেশের বিপক্ষে।

পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য গতকাল বিসিবিকে আরও এক দিন সময় দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৬ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে