লিটনকে ছাড়াই টি-টোয়েন্টি মিশন শুরু, নেতৃত্বে অভিষেক হৃদয়ের

ক্রীড়া প্রতিবেদক
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টি মঞ্চে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। তবে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। চোটের কারণে খেলতে পারছেন না অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

বুধবার (১৭ জুন) তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই টাইগারদের লক্ষ্য।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টিতে বাংলাদেশের স্মৃতিও বেশ সুখকর। ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ৪–১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই নতুন সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।

তবে প্রথম ম্যাচে পাওয়া যায়নি নিয়মিত অধিনায়ক লিটনকে। তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ার পর থেকেই তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন নিজেই বলেছিলেন, খেলার সম্ভাবনা ছিল ‘ফিফটি-ফিফটি’। শেষ পর্যন্ত তাকে ছাড়াই একাদশ ঘোষণা করতে হয়েছে বাংলাদেশকে।

লিটনের অনুপস্থিতিতে অধিনায়কত্বের অভিষেক হয়েছে তাওহিদ হৃদয়ের। দেশের হয়ে এর আগে কোনো সংস্করণেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না তার। দায়িত্ব পাওয়ার প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফারের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি অভিষেক হলো তার। ঘরোয়া ক্রিকেটে ২৫ টি–টোয়েন্টিতে ২৪ উইকেট নেওয়া এই অলরাউন্ডার বল হাতে কার্যকর হওয়ার পাশাপাশি নিচের দিকে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।

একদিন আগে দলে ডাক পাওয়া সৌম্য সরকারও জায়গা পেয়েছেন একাদশে। আর লিটনের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন পারভেজ হোসেন।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে